গাজা, ২৭ মে – রাতের আঁধারে ফিলিস্তিনিদের খামার থেকে ভেড়ার পাল চুরি করে নিয়ে যাচ্ছে অবৈধভাবে বসতি গড়া দখলদার ইসরায়েলিরা। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের এই চুরির দৃশ্য সম্প্রতি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। অসহায় ফিলিস্তিনি খামারিদের সারা বছরের আয়ের একমাত্র উৎস এই গবাদি পশুগুলো পরিকল্পিতভাবে লুট করা হচ্ছে।

সকালে ঘুম থেকে উঠে শূন্য খোঁয়াড় দেখে কান্নায় ভেঙে পড়েন স্থানীয় বাসিন্দা সামিহা রাশিদ। তিনি জানান, আসন্ন কোরবানির মৌসুমে এই ভেড়াগুলো বিক্রি করে তাদের সারা বছরের সংসার চলত। এখন তাদের নিজেদের কোরবানি দেওয়ার মতো যেমন কিছু নেই, তেমনি বাজারে বিক্রি করে আয় করার মতো একটি প্রাণীও অবশিষ্ট নেই।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরেই ফিলিস্তিনিদের অন্তত চার হাজারেরও বেশি গবাদি পশু চুরি করেছে ইসরায়েলি দখলদারেরা। এর ফলে খামারিদের মোট আর্থিক ক্ষতির পরিমাণ ৫০ লাখ ডলার ছাড়িয়ে গেছে। শুধু পশু চুরি নয়, ইসরায়েলিদের নির্যাতন এখন ভিন্ন রূপ নিয়েছে।

ফিলিস্তিনি শিশুদের মুখে পিপার স্প্রে করা এবং ঘরবাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা এখন সেখানে নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইহুদি দখলদারদের এই অত্যাচার প্রকাশ্য সন্ত্রাসে রূপ নিয়েছে।

এস এম/ ২৭ মে ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews