ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের কাছে বেসামরিকদের এক সমাবেশে এ হামলা চালানো হয়।

২০২৫ সালের ১০ অক্টোবর থেকে এই অঞ্চলে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ইসরাইলের অব্যাহত লঙ্ঘনের মধ্যেই এ হামলা চালানো হলো।

চিকিৎসা সূত্র জানিয়েছে, ইসরাইলি ড্রোন হামলায় নিহত দুই ফিলিস্তিনির লাশ নুসেইরাতের উত্তরে আল-আওদা মেডিক্যাল কমপ্লেক্সে আনা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নুসেইরাত শরণার্থী শিবিরের উত্তরে জুলস স্ট্রিটে বেসামরিকদের এক সমাবেশে ইসরাইলি ড্রোন হামলা চালালে ঘটনাস্থলেই দুই ফিলিস্তিনি নিহত হন।

মঙ্গলবার প্রকাশিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইলি হামলায় ৯৯৭ জন ফিলিস্তিনি নিহত এবং তিন হাজার ১৫২ জন আহত হয়েছেন।

২০২৩ সালের ৮ অক্টোবর ইসরাইল গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করার পর থেকে ৭৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭৩ হাজারেরও বেশি জন আহত হয়েছেন। এছাড়াও এই অঞ্চলের ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews