বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটা রীতিমতো দুঃস্বপ্নের মতোই শেষ হলো। নাহিদ রানা যখন বোলিং করছিলেন, তখন পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ধসে পড়েছিল। ফলস্বরূপ একপেশে লড়াইয়ে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে শাহিন শাহ আফ্রিদির দল।

ম্যাচ শেষে পাকিস্তানের হেড কোচ মাইক হেসন অকপটে বলেছেন, ‘লজ্জা করে কোনো লাভ নেই, ব্যাটারদের পারফরম্যান্সে এমন হার।’

সংবাদ সম্মেলনে মাইক হেসন বলেন, ‘লজ্জা করে কোনো লাভ নেই, বলতেই হবে এটা খুব হতাশাজনক ব্যাটিং পারফরম্যান্স। শুধু তরুণরাই যে বাজে খেলেছে এমন নয়, ভালো বোলিংয়ের সামনে আমাদের দক্ষতাগুলো কাজে আসেনি এবং আমরা খোলসে আবৃত হয়ে গিয়েছিলাম। আমাদের দ্রুত ঘুরে দাঁড়াতে হবে।’

আরও পড়ুন

আরও পড়ুন

পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা জানিয়ে হেসন বলেন, ‘তরুণদের শিখতে হবে এবং তাদের শেখার ও বড় হওয়ার সুযোগ দিতে হবে। আমরা চাই, তারা অভিষেকেই সেঞ্চুরি করে ফেলুক, কিন্তু আসলে তাদের কিছু কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়। তাই পরের ম্যাচগুলোতে আমাদের ধৈর্য দেখাতে হবে এবং ভালোভাবে লড়াই করতে হবে। আজকের পারফরম্যান্স নিয়ে একটু ভাবতে হবে। আমরা খারাপ ছিলাম তা অস্বীকার করব না, ব্যাটিংয়ে আমরা খোলসে ঢুকে গিয়েছিলাম।’

পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়াতে চান হেসন, ‘শুধু তরুণরাই নয়, আমাদের সবাইকে দাঁড়াতে হবে এবং ব্যাটিংয়ে ভালো পারফরম্যান্স দিতে হবে। দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডেতে সেটাই চেষ্টা থাকবে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews