অস্বাভাবিক লম্বা চুল রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন ভারতের রেনু ধরিয়াল। নারীদের মধ্যে বিশ্বের সবচেয়ে লম্বা চুলের মালিক হিসেবে নতুন রেকর্ড গড়েছেন তিনি।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রেনু ধরিয়ালের কালো, ঘন ও লম্বা চুলের দৈর্ঘ্য মাপা হয়েছে ৮ ফুট ১০ ইঞ্চি। এর মাধ্যমে তিনি নারীদের মধ্যে সবচেয়ে লম্বা চুলের রেকর্ড অর্জন করেছেন।
তার ব্যতিক্রমী চুল ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আকর্ষণ তৈরি করেছে। এ অনন্য অর্জনের স্বীকৃতি হিসেবে তার নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত করা হয়েছে। সূত্র : জে এন।