প্রতিশ্রুতিশীল, প্রতিভাবান ও দক্ষ শিল্পীদের অডিশনের মাধ্যমে বাছাই করে তালিকাভুক্ত করতে ‘শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রম-২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

এর মাধ্যমে নির্দিষ্ট বিষয়ে শিল্পীদের যাচাই-বাছাই করে তালিকাভুক্ত করা হবে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে একাডেমি জানায়, ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী আগ্রহীদের নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে। আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর (ডাকযোগে অথবা সরাসরি)। বিস্তারিত তথ্য ও আবেদন ফরমের জন্য একাডেমির ওয়েবসাইট ও ফেসবুক পেজ দেখতে হবে।

নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ১৩ সেপ্টেম্বরের মধ্যে ডাকযোগে বা সরাসরি মুহাম্মদ আনিসুর রহমান, প্রোগ্রাম অফিসার, সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকা- এই ঠিকানায় পাঠাতে হবে।

খামের ওপর স্পষ্টভাবে ‘শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রম-২০২৬’, আবেদনকারীর নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সাথে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।

এ বিষয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। যেকোনো ধরনের সুপারিশ তালিকাভুক্তির অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রত্যেক আবেদনকারী সর্বোচ্চ তিনটি বিষয়ে অংশ নিতে পারবেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১৮ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নজরুলসঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত, তিন কবির গান এবং আধুনিক গান ও সম্মিলিত সঙ্গীত দল থেকে নির্বাচন করা হবে।

১৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লোকসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি বা উপস্থাপনা এবং সম্মিলিত আবৃত্তি দল থেকে, আর ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লোকনৃত্য, সৃজনশীল নৃত্য, শাস্ত্রীয় নৃত্য ও দলীয় নৃত্য থেকে নির্বাচন অনুষ্ঠিত হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews