চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৪ মে) দুপুরে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার রাতভর পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশের একাধিক টিম।

পুলিশ জানায়, ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হিঙ্গুলী ইউনিয়নের কামাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান হৃদয় (২২), গাঁজাসহ জোরারগঞ্জ ইউনিয়নের মো: বাবুল মিয়ার ছেলে মো: সৌরভ (২৬), পশ্চিম সোনাপাহাড় এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো: তোহা মিয়া প্রকাশ তারেক (৩০), মধ্যম সোনাপাহাড় এলাকার ধনা মিয়া সওদাগর বাড়ির মরহুম রুহুল আমিনের ছেলে মো: এমরান হোসেন (৩২), মাগুরা জেলার মাগুরা সদর থানার নুরুজ্জামানের ছেলে আশরাফুল ইসলাম (৩৮), ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার মাহবুবুল হকের ছেলে মো: হারুনুর রশীদ (২৭), পরোয়ানাভুক্ত আসামি দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মো: মিজানুর রহমানের ছেলে মো: ইনামুল হক শামীম একই ইউনিয়নের মো: ফারুক মিয়ার ছেলে মো: রবিউল হোসেন এবং বারইয়ারহাট পৌরসভার জসিম উদ্দিনের ছেলে নুর ইসলাম সাগরকে (২১) ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত পৃথক অভিযানে মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ নয়জনকে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews