তবে শুধু দুটি এসি ব্যবহারের কারণেই ৭ হাজার টাকা থেকে ১৭ হাজার টাকা বিল হয়েছে কি না, তা নিশ্চিত হতে আরও কিছু বিষয় যাচাই প্রয়োজন। এসিগুলো কতক্ষণ চালানো হচ্ছে, এগুলোর ক্ষমতা কত এবং আগের তুলনায় ব্যবহারের সময় বেড়েছে কি না, এসবের পাশাপাশি অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহারও বিবেচনায় নিতে হবে।