দীর্ঘ ১৯ বছরের ইতিহাসে নিজেদের সবচেয়ে জনপ্রিয় পণ্যে সবচেয়ে বড় পরিবর্তন আনল মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল। বহুদিনের জল্পনার অবসান ঘটিয়ে ৯ সেপ্টেম্বর প্রথমবারের মতো উন্মোচিত হলো ভাঁজযোগ্য স্মার্টফোন ‘আইফোন ডুও’।
ভাঁজ করা অবস্থায় এই ফোন দেখতে একটি পাসপোর্টের মতো। একে একটি বইয়ের মতো খোলা যায়। আর খোলার পর চোখের সামনে ভেসে ওঠে বেশ বড়সড় এক পর্দা। সেখানে অনায়াসে একসঙ্গে দুটি অ্যাপ চালানো যায়।
ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে ৭৫ মিনিটের জমকালো অনুষ্ঠানে অ্যাপলের প্রধান নির্বাহী জন টার্নাস এই ফোন নিয়ে বেশ কড়া কথা বলেছেন। এদিন তিনি বলেন, ‘বাজারে এমন অনেক ফোল্ডেবল বা ভাঁজযোগ্য ফোন রয়েছে, যেগুলো দেখে মনে হয় দুটি ফোনকে জোড়াতালি দিয়ে কোনোমতে একসঙ্গে আটকে রাখা হয়েছে।’ তবে অ্যাপলের নতুন ফোল্ডেবল ফোনের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘এই ডিভাইস ফোল্ডেবল ফোন ব্যবহারের পুরো ধারণাকে একেবারে বদলে দিতেই আসছে।’