ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনয়ে খুব একটা দেখা যায় না। তবে রুপালি পর্দায় নিয়মিত দেখা না গেলেও সামাজিক মাধ্যমে রয়েছে তার সরব উপস্থিতি। আর সুযোগ পেলেই তিনি ছুটে যান বিদেশে। বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার মুহূর্তগুলোই অভিনেত্রী সামাজিক মাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন।
এবার বিদ্যা সিনহা মিম ছুটে গেছেন চীনে। সেখানকার অন্যতম প্রধান শহর গুয়াংজু-তে অবস্থান করছেন তিনি। সেখান থেকেই নিজেকে মেলে ধরেছেন এ অভিনেত্রী।
যদিও এবারই প্রথম নয়, এর আগেও বিদ্যা সিনহা মিমকে দেখা গেছে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করতে। কখনো থাইল্যান্ড, কখনো মালদ্বীপ, আবার কখনো সিঙ্গাপুরে ভ্রমণ করেছেন তিনি। যেখানেই যান, ভক্ত-অনুরাগীদের কাছে নিজেকে মেলে ধরেন এ অভিনেত্রী।
আরও পড়ুন
আরও পড়ুন ‘অনেক বড় মনের মানুষ না হলে সুপারস্টার হওয়া যায় না’

শুক্রবার (২৭ মার্চ) বিকালে সামাজিক মাধ্যম ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেন বিদ্যা সিনহা মিম। সেই পোস্ট করা ছবিতে দেখা গেছে, নজরকাড়া পোশাকে গুয়াংজুর বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরছেন অভিনেত্রী। এবং নানা ভঙ্গিতে পোজ দিচ্ছেন।
গুয়াংজু ভ্রমণে ক্যাজুয়াল পোশাকেই ক্যামেরাবন্দি হয়েছেন বিদ্যা সিনহা মিম। এতে আধুনিকতা ও আভিজাত্যও ফুটে উঠেছে। মিম পরেছেন কালো রঙের একটি ভেলভেট টপ। এর সঙ্গে তিনি বেছে নিয়েছেন হালকা নীল রঙের জিন্স প্যান্ট। যে জিন্স প্যান্টটিতে রয়েছে সূক্ষ্ম কারুকাজ ও স্টোন ওয়ার্কের কাজ, যা তার পোশাক স্টাইলের মাত্রা বাড়িয়ে দিয়েছে।
সেই পোস্ট করা ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন—কিছু সুন্দর মুহূর্ত।মাজিক মাধ্যমে বিদ্যা সিনহা মিমের এ ছবিগুলো এর মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে। অভিনেত্রীর ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। অনেকেই তার রূপ ও ভ্রমণের প্রশংসা করে কমেন্ট করেছেন।