ইসরায়েলে সামরিক সরঞ্জামবাহী মার্কিন যুদ্ধবিমান চলাচলে ফ্রান্স বাধা দিয়েছে বলে অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, জরুরি প্রয়োজনে ফ্রান্সের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দিয়ে দেশটি অত্যন্ত ‘অসহযোগিতামূলক’ আচরণ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি ফ্রান্সের সমালোচনা করে বলেন, ইরানের একজন শীর্ষস্থানীয় ব্যক্তিকে নির্মূল করার অভিযানে ফ্রান্সের ভূমিকা মোটেও সন্তোষজনক ছিল না। তিনি বিষয়টিকে যুক্তরাষ্ট্রের প্রতি ফ্রান্সের এক ধরনের অবজ্ঞা হিসেবেই দেখছেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বেনামী সূত্রের বরাতে জানানো হয়েছে, গত সপ্তাহের শেষ দিকে ফ্রান্স এই অনুমতি দিতে অস্বীকার করে। উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত শুরুর পর থেকে এই প্রথম ফ্রান্স এমন কঠোর কোনো সিদ্ধান্ত নিল।

প্যারিসের এই অবস্থান ওয়াশিংটন ও ইউরোপীয় মিত্রদের মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews