বলিউডের মিস্টার পারফেকশনিস্টখ্যাত অভিনেতা আমির খান ৬১তম জন্মদিন পালন করেছেন। শনিবার (১৪ মার্চ) কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ছাড়াই ঘরোয়া পরিবেশে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে নিজের বিশেষ এই দিনটি উদযাপন করেন তিনি। 

যদিও গত বছর ঘটা করে নিজের জন্মদিন পালন করেছিলেন আমির খান। সেই সঙ্গে সুখবর দিয়েছিলেন তার ভক্ত-অনুরাগীসহ সামাজিক মাধ্যম নেটিজেনদের। প্রেমিকা গৌরীকে সবার সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন জন্মদিনে। 

তবে এবারের জন্মদিনটি ছিল ব্যতিক্রম। মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা জন্মদিনের আয়োজনে উপস্থিত ছিলেন তার চর্চিত প্রেমিকা গৌরী স্প্রাট। এ ছাড়া উপস্থিত ছিলেন দুই সাবেক স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাও এবং তাদের সন্তানরা।

আমিরের জন্মদিনের আয়োজনে শুরু থেকেই তার পাশে ছিলেন বান্ধবী গৌরী স্প্রাট। এবারের উদযাপনেও তাদের রসায়ন নেটিজেনদের নজর কেড়েছে। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়েছে একটি ভিডিও। 

সেখানে দেখা গেছে, আমির খান কেক কাটার পর বান্ধবী গৌরীর মুখে কেকের টুকরো তুলে দিচ্ছেন। এ সময় তার দুই সাবেক স্ত্রী কিরণ রাও এবং রীনা দত্তকেও বেশ খোশমেজাজে দেখা গেছে। এমনকি অনুষ্ঠান শেষে কিরণ রাওকে আমির ও গৌরীর সঙ্গে একই গাড়িতে চড়ে বিদায় নিতে দেখা যায়।

এদিকে বাবা আমির খানের জন্মদিনে উপস্থিত ছিলেন তিন সন্তান— জুনায়েদ খান, আজাদ খান ও ইরা খান। মেয়ে ইরাকে মজার ছলে বাবার মুখে কেক মাখিয়ে দিতে দেখা যায়। সেই অনুষ্ঠানে বলি অভিনেতা ভিকি কৌশল, রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা এবং প্রযোজক রিতেশ সিদ্ধাওয়ানিও আমিরকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন।

উল্লেখ্য, মিস্টার পারফেকশনিস্ট আমির খান এখন তার বড় ছেলে জুনায়েদ খানের প্রথম সিনেমা ‘একদিন’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আগামী ১ মে মুক্তি পেতে যাওয়া এ সিনেমায় জুনায়েদের বিপরীতে অভিনয় করেছেন সাঁই পল্লবী। এর পাশাপাশি প্রযোজক হিসেবে ‘লাহোর ১৯৪৭’ সিনেমার কাজও এগিয়ে নিচ্ছেন অভিনেতা। সানি দেওল অভিনীত এ সিনেমাটি আগামী ১৩ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews