কখনো কাজের সূত্রে, আবার কখনো ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত শেয়ার করে সবসময়ই আলোচনায় থাকেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। সেই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক শিশুকে কোলে নিয়ে পোস্ট করে নেটদুনিয়ায় নতুন করে চর্চার জন্ম দিয়েছেন এই তারকা। গতকাল সকালে নিজের ফেসবুক পোস্টে একটি ছবি শেয়ার করেন নায়িকা। ছবিতে গাড়ির ভেতরে চশমা পরা পরিপাটি সাজের পরীমনির কোলে আঁকড়ে ধরে রাখা এক ফুটফুটে শিশুকে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, তিন নম্বর জন ডান। আলহামদুলিল্লাহ্। ছবিটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে— তবে কি পরীর ঘরে এলো নতুন কোনো অতিথি? কমেন্ট বক্সে ভক্তদের কৌতূহলী নানা প্রশ্নের জবাবও দিয়েছেন তিনি। সন্তানটি ছেলে নাকি মেয়ে— এক অনুরাগীর এমন প্রশ্নে নায়িকার সংক্ষিপ্ত উত্তর, ছেলে।

অন্যদিকে আর কতোটি সন্তান নেবেন, আরেক নেটিজনের এমন রসিকতার জবাবে এই অভিনেত্রী লেখেন, আর ৯৭টা। পরীমনি যে বাচ্চাদের ভীষণ ভালোবাসেন, তা সর্বজনবিদিত। একাধিক সাক্ষাৎকারেই তিনি ১০০টি সন্তানের মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন মজার ছলে। তাই নতুন এই পোস্ট দেখে অনেকেরই অনুমান, হয়তো দ্বিতীয়বারের মতো সন্তান দত্তক নিয়েছেন তিনি। তবে বিষয়টি নিয়ে এখনো সরাসরি কোনো স্পষ্ট মন্তব্য না করায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews