বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা রাউন্ড অব ৩২-এর বাধা পেরিয়ে এবার শেষ ষোলোতে নামতে চলেছে, প্রতিপক্ষ আফ্রিকার দেশ মিশর। ম্যাচের জন্য অধিনায়ক লিওনেল মেসির সার্বিক অবস্থা জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। জানিয়েছেন, ক্যাপ্টেন ঠিক আছেন এবং খেলবেন।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ দলের সার্বিক অবস্থা নিয়ে কথা বলার সময় জানান, ‘আসরের শেষদিকে পৌঁছানোর সময় দলের আরও বেশি বিরতির প্রয়োজন। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটার বিপরীত হচ্ছে।’

মেসির অবস্থা নিয়ে স্কালোনি বলেছেন, ‘আমার মনে হয় মেসি ঠিকঠাক আছে। যদি তার কিছু হতো, তবে সেটা আমাকে জানাত। যেহেতু কিছু জানায়নি, মেসি মাঠে নামবে।’

লিয়েন্দ্রো পারেদেসকে নিয়ে কোচ বলেছেন, ‘পারেদেস চোট পেয়ে এসেছিল, যার কারণে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার পাঁচ নম্বর পজিশনে খেলেছিল। কাতার বিশ্বকাপের পর থেকে সে প্রায় সব ম্যাচেই খেলেছে। সেখানে পৌঁছানোর জন্য অসাধারণ প্রচেষ্টা চালিয়েছিল। আমরা মনে করি বদলি খেলোয়াড় হিসেবে অ্যালেক্সিসই ছিল আদর্শ। কারণ সে মাঠের উপরের দিকে খেলতে পারে এবং সেই কাজটা দারুণভাবে করতে পারে।’

আটলান্টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে মঙ্গলবার গড়াবে আর্জেন্টিনা ও মিশরের কোয়ার্টার ফাইনালের টিকিট কাটার লড়াই। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews