বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির গতকাল (সোমবার) সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জি. ওয়ালিদ আবদুল করিম আল খুরেইজির সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে হুমায়ুন কবির সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উদ্দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সংহতির বার্তা পৌঁছে দেন।

সাক্ষাৎকালে হুমায়ুন কবির বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ও দেশের জনগণ সৌদি আরবের পাশে রয়েছে। একই সঙ্গে বাণিজ্য, জ্বালানি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য খাতে নতুন সহযোগিতার সুযোগ খুঁজে বের করে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী ও বহুমুখী করার বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন।

এ সময় হুমায়ুন কবির সৌদি আরবের বাদশাহ ও ক্রাউন প্রিন্সকে তাদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রীর আমন্ত্রণও পৌঁছে দেন।
জবাবে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খুরেইজি হুমায়ুন কবিরকে স্বাগত জানান এবং আঞ্চলিক এই সংকটপূর্ণ সময়ে বাংলাদেশের সমর্থনের জন্য সৌদি সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews