ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের সামনে প্রাইভেটকারের চাপায় ৭০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

তিনি আরো জানান, সকালে কামরান মোল্লা নামে এক প্রাইভেটকারচালক তার বাসার ম্যানেজার শক্কুরের হঠাৎ পেটব্যথার কারণে তাকে হাসপাতালে নেয়ার সময় হাসপাতাল ফাঁড়ির সামনে অসাবধানতাবশত রাস্তার পাশে শুয়ে থাকা ওই মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা চাপা পড়েন। আশপাশের লোকজন বিষয়টি লক্ষ্য করে চিৎকার করলে ওই গাড়িচালক দ্রুত ওই নারীকে জরুরি বিভাগে নিয়ে যান এবং সেখানে তার মৃত্যু হয়।

এই ঘটনায় গাড়িচালক ঢামেক পুলিশ ক্যাম্পে আটক রয়েছেন বলেও জানান তিনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews