ফলো করুন

দেশের বিভিন্ন এলাকায় বন্যা, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের নেতাকর্মীদের প্রতি চার দফা জরুরি নির্দেশনা জারি করেছে স্বেচ্ছাসেবক দল।

শনিবার (১১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান বন্যাকবলিত জেলা ও মহানগরের আওতাধীন সব ইউনিটকে নির্দেশনাগুলো দ্রুত ও যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানান। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) আব্দুল্লাহ আল মামুন।

নির্দেশনায় বলা হয়েছে, সারা দেশে অব্যাহত অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে।

স্বেচ্ছাসেবক দলের দেওয়া চার নির্দেশনা হলো—

স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা।

বিশুদ্ধ পানি, শুকনো খাবার, শিশুখাদ্য, প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন বিতরণ করা।

শিশু, নারী, বয়স্ক, অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা দেওয়া।

বন্যাকবলিত এলাকায় পরিচ্ছন্নতা, নিরাপদ পানি ব্যবহার ও স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews