ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পেট্রোল ও অক্টেন বিক্রির অভিযোগে এক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কসবা পৌর এলাকার কদমতলী মোড়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।

অভিযানকালে সিয়াম অটো পয়েন্ট নামক একটি দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পেট্রোল ও অক্টেন বিক্রির সত্যতা পাওয়া যায়। এ অপরাধে দোকানের মালিক শাফায়েত হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় দোকানে মজুদকৃত জ্বালানি তেল তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে বিভিন্ন যানবাহনের মালিকদের কাছে বিক্রি নিশ্চিত করা হয়, যা উপস্থিত জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম বলেন, সরকার নির্ধারিত মূল্যের বাইরে জ্বালানি তেল বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। ব্যবসায়ীদের অবশ্যই সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসন নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করবে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews