প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস তাদের ইতিহাসের অন্যতম বড় কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি তাদের মোট কর্মীর প্রায় ২০ শতাংশ ছাঁটাই করার পরিকল্পনা করছে।

তবে ঠিক কতজন কর্মী ছাঁটাই করা হবে এবং কখন এ সিদ্ধান্ত কার্যকর হবে-তা এখনো চূড়ান্ত হয়নি। রয়টার্সের সূত্র অনুযায়ী, মেটার শীর্ষ নির্বাহীরা এরই মধ্যে অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের কর্মীসংখ্যা কমানোর পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন।

মেটার সর্বশেষ আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির মোট কর্মীসংখ্যা ছিল ৭৮ হাজার ৮৬৫ জন। একই সময়ে ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় প্রায় ৬০ বিলিয়ন ডলার এবং পুরো বছরে মোট আয় ২০০ বিলিয়ন ডলারের বেশি হয়েছে।

তবে এ বিষয়ে রয়টার্সকে দেওয়া এক প্রতিক্রিয়ায় মেটার একজন মুখপাত্র বলেছেন, সম্ভাব্য ছাঁটাই নিয়ে প্রকাশিত তথ্যগুলো মূলত অনুমানভিত্তিক।

এর আগে চলতি বছরেই মেটা তাদের ভার্চুয়াল রিয়্যালিটি ও মেটাভার্স প্রকল্প নিয়ে কাজ করা বিভাগ রিয়েলিটি ল্যাবসে প্রায় এক হাজার কর্মী ছাঁটাই করেছিল। এছাড়া গত বছরের শুরুতে প্রতিষ্ঠানটি তাদের মোট কর্মীর প্রায় পাঁচ শতাংশ ছাঁটাই করে।

এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগ বাড়াচ্ছে মেটা। সম্প্রতি প্রতিষ্ঠানটি এআইভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম তৈরি করা স্টার্টআপ মল্টবুক এবং কাজের স্বয়ংক্রিয়তা নিয়ে কাজ করা এআই স্টার্টআপ ম্যানাস-এর মতো কয়েকটি প্রতিষ্ঠানে বিনিয়োগ বাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: এনগ্যাজেট

আরও পড়ুন
এআইকে চোখ বন্ধ করে বিশ্বাস করা বিপজ্জনক
চ্যাটজিপিটিকে যেসব প্রশ্ন ভুলেও করবেন না

কেএসকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews