স্কটল্যান্ডের গ্রিনস পার্টি দেশটির ফার্স্ট মিনিস্টারকে আসন্ন সরকারি কর্মসূচিতে ইসরাইলের বিরুদ্ধে বয়কট ও নিষেধাজ্ঞার পদক্ষেপ পুরোপুরি কার্যকর করার আহ্বান জানিয়েছে। সোমবার বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। স্কটিশ গ্রিনসের এমএসপি প্যাট্রিক হার্ভিকে উদ্ধৃত করে স্কটল্যান্ডের দৈনিক দ্য ন্যাশনাল জানিয়েছে, সরকারি কর্মসূচিই হতে হবে সেই মুহূর্ত, যখন পরিবর্তন আসবে। ফিলিস্তিনিদের ওপর চলমান পদ্ধতিগত নিপীড়নে স্কটল্যান্ডের সম্পৃক্ততার অবসান ঘটাতে আমাদের স্পষ্ট অঙ্গীকার ও একটি পরিকল্পনা প্রয়োজন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

স্কটিশ গ্রিনসের পক্ষ থেকে বেশ কয়েকবার ফার্স্ট মিনিস্টার জন সোয়িনিকে এমন সব প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিলের আহ্বান জানানো হয়েছে, যেসব প্রতিষ্ঠান অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের বসতি স্থাপন কার্যক্রমের সঙ্গে জড়িত বলে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক চিহ্নিত করেছেন। এ জন্য মার্গারেট থ্যাচারের আমলের বৃটিশ একটি আইন বাতিলের আহ্বান জানিয়েছে দলটি। ওই আইন কোনো পণ্যের বা প্রতিষ্ঠানের ভৌগোলিক উৎসের ভিত্তিতে সরকারি ক্রয়সংক্রান্ত সিদ্ধান্ত নেয়ায় বাধা দেয়।

হার্ভি বলেন, স্কটিশ সরকার তাদের কথাকে কার্যকর পদক্ষেপে রূপ দিতে ব্যর্থ হয়েছে। তার দাবি, অধিকাংশ ক্ষেত্রেই সরকার শুধু ন্যূনতম পদক্ষেপ নিয়েছে এবং এ বিষয়ে ‘অর্থবহ পরিবর্তনের সামান্য প্রমাণ’ই পাওয়া গেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews