ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য, বিবৃতি বা ভাষণ প্রচার ও প্রকাশ না করতে দেশের সব গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে সরকার।

শুক্রবার (১১ জুলাই) তথ্য অধিদপ্তর প্রকাশিত এক তথ্যবিবরণীতে বলা হয়, আদালতের নির্দেশনা এবং দেশের প্রচলিত আইন অনুসরণের স্বার্থে এ অনুরোধ জানানো হয়েছে।

তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। একই সঙ্গে বলা হয়, প্রচলিত আইন অনুযায়ী আদালতের রায়ে সাজাপ্রাপ্ত কোনো পলাতক ব্যক্তির বক্তব্য, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে আইনি বিধিনিষেধ রয়েছে।

এ প্রেক্ষাপটে সরকার টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ধরনের গণমাধ্যমকে শেখ হাসিনার সরাসরি বা ধারণকৃত কোনো বক্তব্য বা ভাষণ প্রচার ও প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

তথ্য অধিদপ্তর আরও জানায়, দেশের গণমাধ্যম, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং নাগরিকরা প্রচলিত আইন ও আদালতের নির্দেশনা যথাযথভাবে মেনে চলবেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করবেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews