কালিজিরা বেটে পেঁয়াজকুচি ও কাঁচা মরিচ দিয়ে ভর্তা করে নিতে হবে। এরপর পান্তা ভাত লবণ দিয়ে চটকে নিয়ে তার সঙ্গে মেশাতে হবে কালিজিরাভর্তা। এই পান্তার স্বাদ কিছুটা এক্সোটিক ধরনের।
এই পান্তায় কালিজিরার স্বাদ-গন্ধ খুব শক্তভাবেই পাওয়া যায়। যাঁরা ভেষজ খাবারের প্রতি প্রবল টান অনুভব করেন, তাঁদের কাছে ভালো লাগবে কালিজিরা ভর্তায় পান্তা ভাত। তবে আমার কাছে এই পান্তা লেগেছে মাঝারি স্বাদের।
রেটিং: ৬/১০