ভিনগ্রহের প্রাণী বা এলিয়েন নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। এবার সেই রহস্যে নতুন মাত্রা যোগ করলেন নাসার একজন অভিজ্ঞ বিজ্ঞানী।

গত ৫০ বছর ধরে মহাকাশ গবেষণা ও বিভিন্ন গ্রহের মিশন নিয়ে কাজ করা বিজ্ঞানী ড. জেন্ট্রি লি বলছেন, এলিয়েনদের অস্তিত্ব অবশ্যই আছে, তবে এরা এখনও পৃথিবীতে আসেনি।

ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল প্রতিবেদনে লিখেছে, ড. লি ১৯৬৮ সাল থেকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসায় কাজ করছেন। মঙ্গল গ্রহে পাঠানো ‘ভাইকিং’ মিশনের মাধ্যমেই মহাকাশ গবেষণায় তার পথচলা শুরু। পৃথিবীর দূরবর্তী গ্রহগুলোতে নামার জন্য বিভিন্ন মহাকাশযান তৈরির কাজ করেছেন ড. লি। তবে তার মতে, ভিনগ্রহের কোনো প্রাণী এখনও পৃথিবীতে পা রাখেনি।

ফিনিক্সে আয়োজিত এক বিজ্ঞান সম্মেলনে লি বলেছেন, আজ পর্যন্ত এমন কোনো প্রমাণ নেই, যা দিয়ে বলা যায় যে কোনো এলিয়েন বা এদের তৈরি কোনো যান কখনও পৃথিবীতে নেমেছে।

এ বিশেষজ্ঞের মতে, কথিত ভিনগ্রহী যান বা ইউএফও দেখা বা এলিয়েনদের দেখার যতগুলো ঘটনা এ পর্যন্ত শোনা গেছে তার সবগুলোরই সম্ভবত কোনো না কোনো সাধারণ ব্যাখ্যা রয়েছে। তবে দূরবর্তী গ্রহগুলোর কথা উঠলে লি’র ধারণা, সেখানে প্রাণের অস্তিত্ব নিশ্চয়ই কোথাও না কোথাও আছে। আমরা অন্য কোথাও না কোথাও কোনো না কোনো ধরনের প্রাণের সন্ধান পাবই।

তথ্য সূত্র - গ্যাজেট এক্সপ্রেস।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews