নাটোরের বড়াইগ্রামে বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুল আজিজ (৬২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজ্জাক মোড়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আজিজ পাবনার ভাঙ্গুড়ার ঝিনাইগাড়ি কলকটি গ্রামের রুস্তুম আলী মন্ডলের ছেলে। তিনি ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, আব্দুল আজিজ রাজশাহীর তানোরে আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। রাত সাড়ে ৮টার দিকে রাজ্জাক মোড়ে এসে তিনি একজনের সাথে দেখা করার জন্য মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের চাকায় আটকে যায় এবং চালক প্রায় এক কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেলসহ বাসটি চালিয়ে নিয়ে যান। দুর্ঘটনায় আব্দুল আজিজ মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করে থানায় নেয়া হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews