মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ও ইসরাইলের নেতাদের মধ্যে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আলোচনার ঘোষণা দিলেও, ইসরাইলের সাথে এমন কোনো আসন্ন আলোচনার বিষয়ে লেবানন ‘অবহিত নয়’ বলে বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে দেশটির একটি সরকারি সূত্র।

সূত্রটি বলেছে, ‘ইসরাইলের সাথে পরিকল্পিত কোনো যোগাযোগের বিষয়ে আমরা অবগত নই এবং সরকারি কোনো মাধ্যমেও আমাদের এ বিষয়ে কিছু জানানো হয়নি।’

এর আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ওয়াশিংটন ইসরাইল ও লেবাননের মধ্যে একটু স্বস্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে।

তিনি জানান, দীর্ঘ সময়, প্রায় ৩৪ বছর পর দুই দেশের নেতারা কথা বলতে যাচ্ছেন।

এটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

সূত্র: বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews