জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে মোহাম্মদ নজরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের অভিপ্রায় অনুযায়ী তার সহকারী একান্ত সচিব পদে মোহাম্মদ নজরুল ইসলামকে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ অনুযায়ী (৯ম গ্রেড) ২২০০০-৫৩০৬০/-টাকা বেতন স্কেলে নিয়োগ প্রদান করা হলো।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা নজরুল ইসলামকে তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার এপিএস নজরুল ইসলাম ঢাকার মিরপুরের বড়বাগের বাসিন্দা।

এর আগে গত ২৪ মার্চ পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ ইব্রাহীমকে বিরোধীদলীয় নেতা (মন্ত্রী পদমর্যাদা) ডা. মো. শফিকুর রহমানের একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়।

এমএমএআর



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews