​যথাযথ উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। বুধবার স্থানীয় সময় সকাল ৫টা ৪৫ মিনিটে দেশটির রাজধানী আবুধাবিসহ প্রধান প্রধান শহরগুলোতে একযোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

​জানা যায়, আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান এবং আল-আইনের কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহগুলোতে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘটে। এর মধ্যে আরব আমিরাতে কর্মরত বিশাল সংখ্যক বাংলাদেশি প্রবাসী এসব জামাতে অংশ নেন। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

​নামাজ সম্পন্ন করেই ধর্মপ্রাণ প্রবাসীরা সরকারের নির্দিষ্ট করে দেওয়া স্থানে পশু কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এবারের ঈদে আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয় প্রবাসীদের মধ্যে বেশিরভাগই গরু ও ছাগল কোরবানি দিয়েছেন। তবে স্থানীয় আরবদের মাঝে উট ও দুম্বা কোরবানির প্রবণতা দেখা গেছে।

​পরবাসের যান্ত্রিক জীবনে বাংলাদেশের মতো পুরোপুরি ঈদের আমেজ না থাকলেও, প্রবাসীরা তাদের সাধ্যমতো চেষ্টা করেছেন ঈদের আনন্দকে রাঙিয়ে তুলতে। ঈদের নামাজ ও কোরবানি শেষে বাংলাদেশিরা নিজেরাই ঈদের নানা পদের খাবার রান্না করেন এবং একে অপরের রুমে গিয়ে কুশল বিনিময় ও আড্ডায় মেতে ওঠেন। 

বিডি-প্রতিদিন/টিএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews