বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে জয়পুরহাট জেলা ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

​জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন।

​অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব। 

​এ সময় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবেল ও যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ আলী হাসান মুক্তা, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা যুবদলের আহ্বায়ক এ টি এম শাহনেওয়াজ কবির শুভ্র, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জহুরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, নাঈম ইসলাম, সহ-সভাপতি হারুনুর রশীদ হারুন, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আরেফিন ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব এবং সিনিয়র যুগ্ম-সম্পাদক মুস্তাফিজুর রহমানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিডি-প্রতিদিন/টিএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews