রাজবাড়ীর কালুখালিতে সাটল ট্রেনের ধাক্কায় লেগে সুলায়মান (২২) নামে এক হাফেজ নিহত হয়েছেন।

রোববার (৫ জুলাই) রাতে চরসিলুকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সুলায়মান ওই গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি দুই বছর আগে ত্রিশ পারার কোরআনের হাফেজ হয়েছিলেন।

জানা যায়, সুলায়মান গত রাতে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় পোড়াদহ থেকে রাজবাড়ীগামী সাটল ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সোমবার সকালে রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি তাদের হেফাজতে নেয়।

মৃতের চাচা জামায়াত নেতা সুলতান মাহমুদ বলেন, ‘তার ভাতিজা হাফেজ সুলায়মান মানসিকভাবে সমস্যায় ভুগছিলেন। রোববার সন্ধ্যায় বের হয়ে আর রাতে বাড়ি না ফিরলে আমরা বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পাইনি। পরে সোমবার সকালে ফেসবুকে একটি সংবাদ দেখে ঘটনাস্থলে গিয়ে হাফেজ সুলায়মানের লাশ সনাক্ত করি।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews