মোটা অঙ্কের আর্থিক ক্ষতির মুখে প্যাট কামিন্স, ট্রাভিস হেডরা। দ্য হান্ড্রেডের বদলে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে সম্মত হওয়ায় লোকসানের মুখে তারা।

জাতীয় দলের বাইরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে প্যাট কামিন্স, ট্রাভিস হেডদের ব্যাপক চাহিদা। তবে দেশের জার্সিতে ব্যস্ত থাকায় বাকি লিগগুলোতে খুব বেশি খেলা হয়ে ওঠে না তাদের।

এবার অস্ট্রেলিয়ার হয়ে খেলতে দ্য হান্ড্রেডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন টেস্ট দলে থাকা ক্রিকেটাররা। তাতে হাতছাড়া হয়েছে প্রায় ৮ কোটি টাকা। যার জন্য খানিকটা আক্ষেপই প্রকাশ করলেন প্যাট কামিন্স।

সম্প্রতি বিজনেস অব স্পোর্ট পডকাস্টে কামিন্স বলেন, ‘এবার দ্য হান্ড্রেডের সময়ই বাংলাদেশ সিরিজের দুটি টেস্ট রয়েছে। যারা টেস্টে খেলবে, তারা হান্ড্রেডের নিলাম থেকে সরে দাঁড়িয়েছে।’

এই সিরিজটি খেলার জন্য কেউ কেউ ৫ লাখ পাউন্ড বা ৮ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিতেও বাধ্য হয়েছেন। তবে এমনটা খুব বেশিদিন দেখা যাবে না বলে জানিয়ে কামিন্স বলেন-

‘আমাদের ক্রিকেটাররা এখনো অস্ট্রেলিয়ার হয়ে খেলতে এতটাই আগ্রহী যে তারা এই অর্থ হাতছাড়া করতেও রাজি। তবে ভবিষ্যতেও যে একই পরিস্থিতি থাকবে, সেটা ধরে নেয়ার সুযোগ নেই।’

‘আমাদের কয়েকজন ক্রিকেটার ২০ দিনের কাজের বিনিময়ে পাওয়া প্রায় ৫ লাখ পাউন্ডের (বাংলাদেশী মুদ্রায় ৮ কোটি টাকা) প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন’- যোগ করেন কামিন্স।

উল্লেখ্য, আগামী আগস্টে ২০০৩ সালের পর এবারই প্রথম টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ। ১৩ আগস্ট ডারউইনে ও ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ে হবে দ্বিতীয় টেস্ট।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews