ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৪ কেজি ওজনের একটি আইর মাছ ধরেছে জেলেরা। মঙ্গলবার ভোরে উপজেলার গোয়ালনগর এলাকার চিকাইদ্দা নদীতে সুধন দাস নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। 

পরে মাছটি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে বাজারে বিক্রি করা হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে গোয়ালনগর এলাকার চিকাইদ্দা নদীর পাশে ঘের থেকে জাল দিয়ে মাছটি ধরেন সুধন দাসসহ জেলেরা। সকালে জেলে সুধন দাস মাছটি নাসিরনগর সদরের বাজারে নিয়ে আসে। পরে বাজারের আড়ৎদার গোপাল দাস ১ হাজার ৬০০ টাকা কেজি দরে তার কাছ থেকে মাছটি কিনে নেয়। 

বিডি-প্রতিদিন/আশফাক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews