দাখিল পরীক্ষায় উত্তীর্ণ জাবাল-ই-নূর ফাউন্ডেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে সাভার পৌর এলাকার থানা রোডের মামুন পার্টি প্যালেস অ্যান্ড কমিউনিটি সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের চেয়াম্যান অধ্যক্ষ ড. মো: সাইফুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব তারবিয়াহ এডুকেন নেটওয়ার্ক-এর চেয়ারম্যান শায়েখ অধ্যাপক মোখতার আহমাদ, বিশেষ অতিথি ছিলেন এক্সিম ব্যাংক পিএলসি-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব শরীয়াহ সেক্রেটারিয়েট মোহাম্মদ জুলকারনাইন ও জাবাল-ই-নূর ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মো: তৌহিদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌর এলাকার মূল ক্যাম্পাস ডগরমোড়া জাবাল-ই-নূর আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: হোসাইন উদ্দিন, অন্যান্য শাখার প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের দেশসেরা ১০ জনের মধ্যে জাবাল-ই-নূর বালিকা শাখার শিক্ষার্থী আজবুন ফুরাত ও এ প্লাসপ্রাপ্ত ৩৪ জনসহ মোট ১০৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়া চলতি বছর জাবাল-ই-নূর ফাউন্ডেশন পরিচালিত দাখিল পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাস করেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews