ভারতের মুম্বাইয়ে ভারী বর্ষণে একটি তিনতলা ভবনধসে কমপক্ষে ছয়জন নিহত এবং একজন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। রোববার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মানখুর্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন যে, ঘটনাস্থলে চার থেকে পাঁচজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহানমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) জানিয়েছে, তিনতলা ভবনটির একাংশ ধসে পড়ায় উদ্ধার অভিযান শুরু করা হয়। প্রাথমিক তথ্যে জানা গেছে যে, ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়েছেন।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য মুম্বাই ফায়ার ব্রিগেড (এমএফবি), পুলিশ, বিএমসি ওয়ার্ড অফিস এবং ১০৮ অ্যাম্বুলেন্স পরিষেবার কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

রাজাওয়াড়ি হাসপাতালে আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

তারা বলেছেন, ধ্বংসস্তূপের নিচে আরো কেউ আটকা পড়ে আছে কি-না, তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews