দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। মঙ্গলবার (২৩ জুন) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

স্পিকারের কর্মসূচি

আজ বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এশিয়া ন্যাশনাল অ্যাসেম্বলি ওয়াটার কনসালটেটিভ বোর্ডের প্রতিনিধিদল জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করবেন।

চিফ হুইপের আলোচনা সভা

বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

তথ্য উপদেষ্টার সংবাদ সম্মেলন

বেলা সাড়ে ১১টায় তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

গণশিক্ষা প্রতিমন্ত্রীর কর্মসূচি

দুপুর সাড়ে ১২টায় মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ডে বসিলা রামচন্দ্রপুর-লাউতলা খাল পরিষ্কার কর্মসূচিতে অংশ নেবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রস্তুতি সভা

দুপুর ১২টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্রিয়েটিভ ইকোনমি, অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনা এবং বাজেট বরাদ্দ বৃদ্ধি নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

সোনালী ব্যাংকের সেমিনার

বিকেল ৩টায় মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘হুইসেল ব্লোয়ার দিবস-২০২৬’ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews