দুই বছর আগের কথা। সেই সময় আলোচিত জুটি ছিলেন খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। অল্প সময়েই দুজনের অভিনীত নাটক আলোচনায় আসে। অভিনয়ের বাইরেও তাঁদের একসঙ্গে ঘুরতে দেখা যেত। এ নিয়ে শুরু হতো গুঞ্জন। একসময় শোনা যায় তাঁরা প্রেম করছেন। এ খবর এই জুটির কাছেও পৌঁছেছে। এ নিয়ে দুই বছর আগে প্রথম আলোর মুখোমুখি হয়েছিলেন এই দুই তারকা। কী বলেছিলেন তাঁরা? কেন প্রেম গোপন করেছিলেন?

দুই বছর আগে এই দুই অভিনয়শিল্পীর ঈদের নাটক ‘সুখ অসুখ’, ‘আজ আকাশে চাঁদ নেই’, ‘বৃষ্টির অপেক্ষায়’, ‘প্রিয় লাইলী’ ও ‘সাদা পায়রা’ বেশ প্রশংসিত হয়। ঈদের পরেও একসঙ্গে টানা কাজ করেছেন—যা তাঁদের নিয়ে গুঞ্জন আরও বাড়িয়ে দেয়।

এসব ঘটনা নিয়ে ২০২৪ সালের এপ্রিলে দেওয়া এক সাক্ষাৎকারে খায়রুল বাসার প্রথম আলোকে বলেন, ‘এটা আমিও শুনেছি। বাইরে থেকে অনেকেই অনেক কথা বলেন। এটা আমি এনজয় করি। থ্রিলিং মনে হয়। একসঙ্গে বেশি কাজ হলেই কি প্রেম হয়?



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews