সিলেটে হাম উপসর্গ নিয়ে পাঁচ মাস বয়সী শিশু হাবিবার মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় সাতজনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন আরো ৮৭ জন।

শুক্রবার (৩ জুলাই) এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

শিশু হাবিবা সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা।

বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্র জানিয়েছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৮১ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে হামে ও উপসর্গে ৮৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন ২২ বছর বয়সী নার্স এবং বাকী ৮৪ জন শিশু। এরমধ্যে চারজনের হাম নিশ্চিত হলেও বাকীদের উপসর্গে মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ৩৭ জন সুনামগঞ্জ জেলার, ৩১ জন সিলেটের, মৌলভীবাজারের ১১ ও হবিগঞ্জের ছয়জন রয়েছেন। এদিকে সিলেট বিভাগে এখন পর্যন্ত ৪০৮ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২২৬ জন সুনামগঞ্জ জেলার, সিলেটের ১২৯, হবিগঞ্জের ৩২ ও মৌলভীবাজারের ১৬ জন রয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি সন্দেহজনক ২৮১ জন রোগীর মধ্যে সর্বোচ্চ ১১৩ জন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৮, রাগীব রাবেয়া মেডিক্যাল হাসপাতালে তিন, মাউন্ট এডোরা হাসপাতালে এক, নর্থ ইস্ট হাসপাতালে তিন, পার্কভিউ মেডিক্যাল হাসপাতালে এক, সিলেট লায়ন্স হাসপাতালে তিন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৫, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে আট, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন ভর্তি রয়েছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews