অধিনায়ক এইডেন মার্ক থার্ড আম্পায়ারের একটা ভুল সিদ্ধান্তে আউট হলেন। খালি চোখেই স্পষ্ট ছিল, বল প্রথমে মাটিতে পড়ে তারপর মিচেল স্যান্টনারের হাতে জমা হয়।

নিউজিল্যান্ডের ফিল্ডার ক্যাচ নিয়েও সংশয়ে ছিলেন। যে কারণে তিনি কোনো ছলছাতুড়ি না করে রিভিউ দেখার আমন্ত্রণ জানান। আম্পায়ার রিভিউ দেখেও আউটের সিদ্ধান্ত দেন। 

আম্পায়ারের ভুল কলে আউট হয়ে হতাশা প্রকাশ করে মাঠ ছাড়েন প্রোটিয়া অধিনায়ক। ২০ বলে ১৮ রান করেও রেকর্ড গড়েছেন তিনি।

আজ কলকাতার ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নেমেই রেকর্ড গড়েছেন মার্করাম।

দক্ষিণ আফ্রিকান অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড ১৭ ম্যাচ খেলেছেন মার্করাম। এতদিন ১৬ ম্যাচ খেলে শীর্ষে ছিলেন প্রোটিয়া সাবেক অধিনায়ক গ্রায়াম স্মিথ। অধিনায়ক হিসেবে ১০ ম্যাচ খেলে তালিকার তৃতীয় পজিশনে আছেন টিম্বা বাভুমা।  

অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়লেও পরাজয়ের দুয়ারে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সেমিফাইনালে আজ ১৬৯/৮ রান করে প্রোটিয়ারা।

টার্গেট তাড়া করতে নেমে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান নিউজিল্যান্ডের দুই ওপেনার টিম সিপার্ট ও ফিন অ্যালেন। ৯.১ ওভারে তারা স্কোর বোর্ডে যোগ করেন ১১৭ রান। ৩৩ বলে ৭টি চার আর দুই ছক্কায় ৫৮ রান করে ফেরেন সিপার্ট।

এরিপোর্ট লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১০ ওভারে ১২৪ রান। ২৩ বলে ৫৮ রানে অপরাজিত ফিন অ্যালান। ব্লাকক্যাপসদের জয়ে প্রয়োজন ৬০ বলে মাত্র ৪৬ রান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews