জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের পর্দা উঠছে আজ। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনদের দল লাহোর কালান্দার্স।
বৃহস্পতিবার (২৬ মার্চ) লাহোরে জমকালো আয়োজন ও দর্শক উচ্ছ্বাসের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে এবারের টুর্নামেন্ট।
এই ম্যাচে লাহোর কালান্দার্সের প্রতিপক্ষ হায়দরাবাদ কিংসমেন।
লাহোরের ঐতিহ্যবাহী গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। নতুন মৌসুমকে ঘিরে ইতোমধ্যেই দর্শক ও সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
দেশী-বিদেশী তারকাদের উপস্থিতিতে এবারের পিএসএল আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় হবে বলে ধারণা করা হচ্ছে।
টুর্নামেন্টজুড়ে থাকবে হাইভোল্টেজ ম্যাচ, তরুণদের উত্থান এবং অভিজ্ঞদের দাপট। সব মিলিয়ে ক্রিকেটপ্রেমীদের জন্য জমজমাট এক আসর অপেক্ষা করছে।