মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার মধ্যে নতুন হামলার খবর দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) বাহরাইনে অবস্থিত আমাজনের একটি ডাটা সেন্টার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, তেহরানের শত্রুপক্ষের সামরিক ও গোয়েন্দা কার্যক্রমে সহায়তাকারী স্থাপনাগুলো চিহ্নিত করতেই বাহরাইনের ওই অ্যামাজন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, এ হামলা অঞ্চলজুড়ে আইআরজিসির সাম্প্রতিক ধারাবাহিক অভিযানের অংশ। এর আগে দুবাই-এ অবস্থিত অ্যামাজনের একটি ডাটা সেন্টারসহ আরও কয়েকটি কৌশলগত স্থাপনাকেও লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে।

এদিকে আমাজন ওয়েব সার্ভিসেস গত সোমবার এক বিবৃতিতে জানায়, সংযুক্ত আরব আমিরাত-এ তাদের দুটি স্থাপনায় সরাসরি আঘাত হানা হয়েছে। পাশাপাশি বাহরাইন-এ তাদের একটি স্থাপনার খুব কাছাকাছি ড্রোন হামলার কারণে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রতিষ্ঠানটির মতে, হামলার ফলে কিছু স্থাপনায় কাঠামোগত ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। কোথাও কোথাও আগুন নেভানোর কাজ করতে গিয়ে অতিরিক্ত পানি ব্যবহারের কারণেও অবকাঠামোর ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে সংঘাতের নতুন অধ্যায় শুরু হয়। এরপর থেকে ইরান একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে পাল্টা আঘাত হানছে বলে আঞ্চলিক সূত্রগুলো জানিয়েছে। সূত্র: মিডল ইস্ট মনিটর।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews