কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমান নির্বাচিত

এই আসনে মোট ১৫০টি কেন্দ্র রয়েছে। সবগুলো কেন্দ্র থেকে এজেন্টদের মাধ্যমে পাওয়া রেজাল্ট শীটের ভিত্তিতে বেসরকারি এই ফলাফল জানা গেছে।



অ্যাডভোকেট ফজলুর রহমান

| ছবি : নয়া দিগন্ত

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান বেসরকারি ফলাফলে ৭৭ হাজার ৭০৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

কেন্দ্র থেকে সংগৃহীত রেজাল্ট শীটের মাধ্যমে এই তথ্য পাওয়া গেছে।

ধানের শীষ প্রতীক নিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান মোট ১ লাখ ৩২ হাজার ৫০৩ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা শেখ পেয়েছেন ৫৪ হাজার ৭৯৯ ভোট।

এই আসনে মোট ১৫০টি কেন্দ্র রয়েছে। সবগুলো কেন্দ্র থেকে এজেন্টদের মাধ্যমে পাওয়া রেজাল্ট শীটের ভিত্তিতে বেসরকারি এই ফলাফল জানা গেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews