জয়পুরহাটের বিভিন্ন স্কুল ক্রিকেটের চ্যাম্পিয়ন ব্যাচগুলোকে নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হলো ‘জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৬’। টুর্নামেন্টের এই জমকালো আয়োজনে প্রথমবারের মতো শিরোপা নিজেদের ঘরে তুলেছে রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয় দল (বাজলা ফেবুলাস, ব্যাচ-২০১৮)।

​ঐতিহ্যবাহী তেঘর উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের পর এক শ্বাসরুদ্ধকর ও হাড্ডাহাড্ডি লড়াইয়ে সিদ্দিকীয়া টাইটেন্স হাজী মাদ্রাসা ব্যাচ-২০১৭ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাজলা ফেবুলাস।

এ সময় প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের হাতে ট্রফি প্রাইজমানি চেক তুলে দেন। ট্রফি নেওয়ার মুহূর্তে খেলোয়াড় ও সমর্থকদের মাঝে এক উল্লাস ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা কৃষক দলের সদস্যসচিব মনজুরে মওলা পলাশ এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী হাসান মুক্তা, মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম, সাবেক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু, জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফির সদস্য ছুব্বা ও শাফাকাত আজমসহ স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ এবং অংশগ্রহণকারী দলের খেলোয়াড়রা।

​প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এবং সুস্থ বিনোদনের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে এ ধরনের ক্রিকেট টুর্নামেন্ট দারুণ ভূমিকা রাখবে। তিনি এমন চমৎকার টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

বিডি প্রতিদিন/কেএইচটি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews