বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব ও বাতিল প্রতিরোধ পরিষদের সভাপতি হাজী জালাল উদ্দিন বকুল আজ শুক্রবার এক বিবৃতিতে গ্যাস-বিদ্যুতের ব্যাপক সংকটের স্থায়ী সমাধানের পথ খোঁজার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, গ্রামাঞ্চলে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। গ্যাস-বিদ্যুতের চরম সংকটের দরুন বিভিন্ন জেলার শত শত গার্মেন্টস ফ্যাক্টরিসহ বিভিন্ন কলকারখানা বন্ধ হচ্ছে। এতে হাজার হাজার দক্ষ-আধাদক্ষ কর্মী বেকারত্বের শিকার হয়ে পরিবার-পরিজন নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছে। গ্যাস-বিদ্যুতের সংকটের দরুন পণ্য উৎপাদনের বিশাল ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। এতে দ্রব্যমূল্য দিন দিন বাড়ছে।

বিবৃতিতে হাজী জালাল উদ্দিন বকুল বলেন, হাজার হাজার ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনার পতনের আন্দোলনে হতাহত হয়েছে। সেই ফ্যাসিস্টের রেখে যাওয়া বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্রগুলোকে আগে থেকে সংস্কার এবং বাস্তবমুখী উৎপাদনমুখী গড়ে তোলার উদ্যোগ নেওয়া জরুরি ছিল।

তিনি আগামী ৫০ বছরে বাংলাদেশের গ্যাস-বিদ্যুতের চাহিদার টার্গেট নির্ণয় করে বন্ধুপ্রতিম দেশ চীনের সাথে বৃহৎ বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। গ্যাস-বিদ্যুৎ সংকট দীর্ঘায়িত হলে দেশে হাহাকার দেখা দেবে এবং বর্তমান সরকারের জনপ্রিয়তা দ্রুত হ্রাস পাবে বলেও সতর্ক করেন তিনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews