ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে টাইফয়েডে আক্রান্ত হয়েছেন। অসুস্থতার কারণে চিকিৎসাধীন থাকলেও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন থেমে থাকবে না বলে জানিয়েছেন তিনি।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় দীপকে জানান, কয়েক দিন ধরে শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন। পরে চিকিৎসা-সংক্রান্ত পরীক্ষায় তার টাইফয়েড ধরা পড়ে। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
ভিডিও বার্তায় তিনি বলেন, গত কয়েক দিন ধরে অসুস্থ থাকলেও দেশের বিভিন্ন প্রান্তে যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। আন্দোলনে অংশ নেওয়া সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি সবার প্রতি একইভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
দীপকের ভাষ্য, আন্দোলন শান্তিপূর্ণভাবে অব্যাহত থাকলে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি আদায় করা সম্ভব হবে। তিনি সমর্থকদের অভিনন্দন জানিয়ে বলেন, সবাই ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে গেলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব।
সূত্র: হিন্দুস্তান টাইমস