ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ওরচেস্টারশায়ারের হয়ে খেলার জন্য দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার বেয়ার্স সোয়ানেপোলকে অনাপত্তি সনদ (এনওসি) দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড(সিএসএ)।

উস্টারশায়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়ার পোস্টে জানিয়েছে, উস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব নিশ্চিত করছে, তারা ক্রিকেট সাউথ আফ্রিকা থেকে বেয়ার্স সোয়ানেপোলের অনাপত্তি সনদ (এনওসি) পেয়েছে। বেয়ার্স এখন দলের সঙ্গে প্রশিক্ষণ শুরু করতে এবং আগামী ২৪ এপ্রিল নিউ রোডে কেন্টের বিপক্ষে আমাদের পরবর্তী ম্যাচের আগে তার ম্যাচ ফিটনেস বাড়াতে পারবেন।

ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফাইনালে সাত ওভার বাকি থাকতে লায়ন্স ছেড়ে যাওয়ার এবং কাউকে তার পরিকল্পনার কথা না জানানোর কারণে সোয়ানেপোলের আচরণের বিরুদ্ধে সিএসএ এখনও শাস্তিমূলক ব্যবস্থা নেবে। তার চলে যাওয়ার পর লায়ন্স দশজন খেলোয়াড় নিয়ে খেলা শেষ করতে বাধ্য হয় এবং টাইটানসের কাছে শেষ বলের আগের বলে হেরে যায়। ততক্ষণে সোয়ানেপোল তার দশ ওভারের পুরো কোটা বল করে ৪৪ রানে ৩ উইকেট নিয়েছিলেন। খেলার দিনেই কে তার ফ্লাইট বুক করেছিল তা এখনও জানা যায়নি।

নিয়ম ভঙ্গের কারণে সোয়ানেপোলের বিরুদ্ধে সিএসএ লেভেল ৪ অপরাধের অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে, তাকে পাঁচ থেকে দশ দিনের ম্যাচের নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হতে পারে, যা ওরচেস্টারশায়ারের হয়ে তার খেলার যোগ্যতাকে প্রভাবিত করতে পারে। এমনও হতে পারে যে, সোয়ানেপোলকে তার শাস্তি (যদি থাকে) দক্ষিণ আফ্রিকাতেই ভোগ করতে হবে। বর্তমানে দক্ষিণ আফ্রিকায় তার কোনো চুক্তি নেই। তবে ৪ মে চুক্তি করার সময়সীমা শেষ হওয়ার আগেই তিনি একটি ঘরোয়া চুক্তি খুঁজে পেতে পারেন।

বিডি প্রতিদিন/আরকে  



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews