ঢাকা, ২৯ জুন – দেশের বাজারে স্বর্ণের গহনার দাম আবারও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে।

এর ফলে ভ্যাটসহ এই মানের এক ভরি স্বর্ণের গহনার বর্তমান দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম হ্রাসের বিষয়টি বিবেচনায় নিয়ে বাজুস এই নতুন মূল্য নির্ধারণ করেছে। সোমবার সকালে সংগঠনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে। উল্লেখ্য যে গত ২৭ জুন স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা বৃদ্ধি করা হয়েছিল। তবে সেই দাম বৃদ্ধির মাত্র দুই দিনের ব্যবধানে এবার দাম কমানোর সিদ্ধান্ত এল।

নতুন তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৫০ টাকা কমিয়ে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ১৮ ক্যারেটের গহনার দাম ২ হাজার ৬৮২ টাকা হ্রাস পেয়ে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকায় দাঁড়িয়েছে।

এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা ধার্য করেছে বাজুস।

এস এম/ ২৯ জুন ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews