মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বীর এবং জেরুজালেম বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন ও সংগ্রাম নিয়ে নির্মিত তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’ এবার বাংলায় আসছে বাংলাদেশের দর্শকদের জন্য।

নাগরিক টিভি এবং জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এর যৌথ উদ্যোগে আগামী ২ আগস্ট থেকে এই ঐতিহাসিক সিরিজটি সম্প্রচারিত হতে যাচ্ছে।

এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে জানানো হয়, ২ আগস্ট থেকে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় নাগরিক টিভির পর্দায় এবং রাত ৯টায় ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে দর্শকরা উপভোগ করতে পারবেন এই সিরিজটি।

তুরস্কে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই মেগাসিরিজটিতে বিশাল সেট, চমৎকার সিনেমাটোগ্রাফি, দুর্দান্ত অ্যাকশন দৃশ্য এবং অভিনয়শিল্পীদের সাবলীল অভিনয়ের মাধ্যমে দ্বাদশ শতাব্দীর সেই ঐতিহাসিক প্রেক্ষাপটকে দর্শকদের সামনে জীবন্ত করে তোলা হয়েছে।

বঙ্গ-এর হেড অফ কন্টেন্ট মোহাম্মদ আলী হায়দার বলেন, বঙ্গ সব সময়ই আন্তর্জাতিক মানের কনটেন্ট দেশীয় দর্শকদের উপযোগী করে তুলে ধরতে বদ্ধপরিকর।

আমাদের বিশ্বাস, দুর্দান্ত অ্যাকশন, রাজনীতি ও আবেগে ভরপুর এই সিরিজটি বাংলাদেশের সকল দর্শকদের দারুণভাবে এন্টারটেইন করবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews