পর্তুগালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পর্তু শাখার এর উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজিত এ সভায় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পর্তু বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মামুন হাজারী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিন্টু প্রধান, সাইফুল ইসলাম, আরাফাত হোসেন, মহিন উদ্দিন, নোমান, রিপনসহ আরও অনেকে।

সভায় বক্তারা বলেন, পর্তুগালে বিএনপির কার্যক্রমকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই। তারা আসন্ন পর্তুগাল বিএনপির কমিটি গঠনের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ত্যাগ স্বীকার করে আসা এবং যোগ্য নেতৃত্বকে মূল্যায়নের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

নেতৃবৃন্দ আরও আশাবাদ ব্যক্ত করেন যে, সঠিক ও ত্যাগী নেতৃত্বের সমন্বয়ে গঠিত নতুন কমিটি দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে। সভা শেষে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews