নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পিএসএলের মাঝপথে দেশে ফিরে আসেন নাহিদ রানা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে দুরন্ত বোলিংয়ে সিরিজসেরা হন। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে শতভাগ ফিট নাহিদকে খেলানোর জন্য টি-২০ সিরিজে খেলায়নি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলানোর জন্য পিএসএলে পেশোয়ার জালমির পক্ষে খেলার সুযোগ দেয়নি নাহিদকে। এর মাঝে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ফিল্ডিংয়ে আঙুলে ব্যথা পান। অবশ্য বিসিবির মেডিকেল টিম তাকে পিএসএলের ফাইনাল খেলার জন্য সবুজ সংকেত দেয়। বিসিবির অনুমতি নিয়ে হয়তো ১ মে পাকিস্তান যাবেন নাহিদ। ৩ মে লাহোরে পিএসএলের ফাইনালে তিনি পেশোয়ার জালমির পক্ষে খেলবেন। প্রথম কোয়ালিফায়ারে হায়দরাবাদ কিংসম্যানের বিপক্ষে জিতে ফাইনালে উঠেছে পেশোয়ার। ফাইনাল খেলার অনুমতি দেওয়ায় বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়েছেন পেশোয়ার জালমির চেয়ারম্যান জাভেদ আফ্রিদি সামাজিক যোগযোগ মাধ্যম এক্সে জাভেদ লেখেন, ‘পিএসএলের ফাইনালে নাহিদ রানাকে খেলার অনুমতি দেওয়ায় তামিম ইকবাল (বিসিবির অ্যাডহক কমিটির প্রধান) ভাইকে ধন্যবাদ।’ বিসিবি অনুমতি দিয়ে বিবৃতি দিয়েছে, ‘বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনালে খেলার গুরুত্ব বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা খেলোয়াড়টির বিকাশের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।’ পিএসএলে পেশোয়ার জালমির পক্ষে ওভারপ্রতি ৫.৪২ গড়ে চার ম্যাচে ৭ উইকেট নেন তিনি।