ফুটবল বিশ্বের এই সময়ের সেরা তারকাদের মধ্যে অন্যতম একজন হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই তারকা ফুটবলার ক্যারিয়ারের অন্তিম পর্যায়ে আছেন।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপই ছিল রোনালদোর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। এবার তাকে দেখা যাবে নতুন ভূমিকায়।

হলিউডে পা রাখছেন রোনালদো। ব্রিটিশ ফুটবল নিয়ে তৈরি একটি সিরিজে অভিনয় করতে দেখা যাবে তাকে। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসেরে খেললেও তাকে পরিচিতি দিয়েছে ইংল্যান্ডের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সেই ক্লাবে থাকাকালীন তার জীবন দেখানো হবে সিরিজে। ইংল্যান্ডের আর এক ক্লাব আর্সেনালের সাবেক তারকা ফ্রান্সের থিয়েরি অঁরিকেও দেখা যাবে সিরিজে।

রোনালদো শুধুমাত্র এই সিরিজে অভিনয় করছেন তা-ই নয়, তিনি এই সিরিজের কার্যকরী প্রযোজক। ফুটবলের পাশাপাশি একটি প্রোডাকশন হাউস খুলেছেন রোনালদো। সেই প্রোডাকশন হাউসই এই সিরিজ প্রযোজনা করছে। 

এই বিষয়ে রোনাল্ডো বলেন, ‘আমার কাছে খুবই উত্তেজক একটা বিষয়। জীবনের নতুন একটা দিক খুলে গেল। আমরা বরাবরই নতুন কাজ করতে ভালোবাসি। আশা করছি সকলে পছন্দ করবেন।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews