ঢাকার আশুলিয়ায় ৬ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বিদেশ সরকার (৫৫) পলাতক রয়েছেন।

‎শুক্রবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এর আগে, বুধবার দুপুর আড়াইটার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের লালারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

‎ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।

‎অভিযুক্ত বিদেশ সরকার লালারটেক এলাকার পরলোকগত বাবু লাল সরকারের ছেলে। তিনি তামা-কাশার দোকানে কাজ করেন, পাশাপাশি বাংলা মদ বানিয়ে বিক্রি করে বলেও জানায় স্থানীয়রা।

ভুক্তভোগীর বাবা জানান, বুধবার দুপুর দুইটা-আড়াইটার দিকে বাচ্চাদের সাথে খেলাধুলা করছিল শিশুটি। এসময় কৌশলে বিদেশ সরকার স্থানীয় রনজিৎ সরকারের বাড়ির একটি কক্ষে নিয়ে যান এবং সেখানে শিশুটি ধর্ষণ করেন। ‎পরের দিন দুপুরে বিষয়টি ওই শিশুর বাবা জানতে পেরে এলাকার গণ্যমাণ্য ব্যক্তিদের সাথে আলোচনা করেন। পরে স্থানীয় মাতব্বররা বিষয়টি শনিবার (২১ জুন) বসে মীমাংসা করে দেবেন বলে আশ্বাস দেন। ‎কিন্তু শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এলাকার কিছু যুবকরা ওই ধর্ষককে পিটুনি দিলে সে কৌশলে পালিয়ে যান। পরে খবর পেয়ে রাতেই আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করে।

‎আশুলিয়া থানার উপ-পরিদর্শক এইচ এম ইমন জানান, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews