ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের আট দিন পর নয়তলা ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে হার্নান গিল নামক এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। দীর্ঘ ও জটিল এ উদ্ধার অভিযানকে 'অলৌকিক' বলে আখ্যা দিয়েছেন সংশ্লিষ্টরা।

১৪০ টন ধ্বংসস্তূপের নিচে থেকে হার্নান গিলকে শনাক্ত করার ১০০ ঘণ্টারও বেশি সময় পর তাকে উদ্ধার করা হলো। বৃহস্পতিবার (২ জুন) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এর আগে, চিলির এক দমকলকর্মী এই উদ্ধার অভিযানটিকে নিজের মোকাবিলা করা সবচেয়ে জটিল এবং প্রযুক্তিগতভাবে কঠিন বলে বর্ণনা করেছিলেন। গত ২৪ শে জুন ভেনেজুয়েলায় আঘাত হানা ভূমিকম্পে প্রায় ২ হাজার ৩শ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বর্তমানে অগণিত মানুষ নিখোঁজ রয়েছেন। শনিবার হার্নান গিলকে খুঁজে পাওয়ার পর থেকে শত শত উদ্ধারকর্মী তাকে মুক্ত করার জন্য কাজ করে যাচ্ছিলেন।

তাকে উদ্ধার করতে ভেনেজুয়েলা, চিলি, কোস্টারিকা, এল সালভাদর, মেক্সিকো, পর্তুগাল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দলগুলো যৌথভাবে কাজ করেছেন।

উদ্ধারকারীদের বর্ণনায়, হার্নান গিলের কাছে পৌঁছানোর জন্য উদ্ধারকারীরা যে প্রবেশপথগুলো তৈরি করেছিলেন তার অংশবিশেষ বেশ কয়েকবার ধসে পড়ে। যা উদ্ধারকারীদের পাশাপাশি গিলের জন্যও প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিলো।

এমআর// 




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews